- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীরামকৃষ্ণের ১৮২ তম আবির্ভাব উৎসব আজ

স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২ তম শুভ আবির্ভাব তিথি। এ উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছেন। আজ মঙ্গলবার ভোর ৫ টায় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দিরে মঙ্গলারতি ও প্রার্থনা, সকাল ৮ টায় শ্রীরামকৃষ্ণ পূজা, কথামৃত পাঠ ও হোম যজ্ঞ, দুপুর ১২ টায় পুস্পাঞ্জলী প্রদান, সাড়ে ১২ টায় আলোচনা সভা,   
 দুপুর দেড় টায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, দুপুর ২ টায় মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যা ৬ টায় দেশ ও মানব কল্যাণে সমবেত প্রার্থনা ও সন্ধ্যা ৭ টায় সঙ্গীতানুষ্ঠান।
এছাড়া আগামী ৩ মার্চ শুক্রবার সকল ৯ টায় বি.এম-এ সুনামগঞ্জ জেলা শাখার সৌজন্যে ও সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আশ্রম প্রাঙ্গণে দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। শ্রীরামকৃষ্ণের ১৮২তম আবির্ভাব উৎসবে শ্রীরামকৃষ্ণ ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে ও সম্পাদক যোগেশ্বর দাশ।

  • [১]