- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দিরাইয়ে ত্রাণ সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে হাওরের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই শ্রীরামকৃষ্ণ সেবাশ্র্রম প্রাঙ্গণে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সহায়তা হিসাবে বস্ত্র বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেকের জন্য ১টি শাড়ি ও ১টি লুঙ্গি এছাড়া হিন্দুদের জন্য ধুতি প্রদান করা হয়।
দরিদ্রদের হাতে বস্ত্র তুলে দেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী     
হৃদয়ানন্দজী মহারাজ লালন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সহ-সভাপতি সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সহ-সভাপতি অ্যাড. পরিতোষ দাশ, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ।
এছাড়া উপস্থিত ছিলেন দিরাই রামকৃষ্ণ সেবাশ্রমের প্রাক্তন সভাপতি ডা. রসেন্দ্র কুমার তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক নগেন্দ্র কুমার দাস এবং বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ধনির রঞ্জন রায় ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র সরকার সহ অন্যান্য সদস্যগন।

  • [১]