- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা স্থাপন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ১ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে আরশ আলী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী সোহেল আহমদের উদ্যোগে ১৫টি সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে বিদ্যালয়ে। শনিবার এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এ উপলক্ষে বিকেলে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটিরি সভাপতি, উপজেলা পরিষদের সাবেক  
 চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও মনজুরুল আমিন দোয়েলের পরিচালানায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ, অধ্যক্ষ হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আহমদ, শায়েক আহমদ, শাহেদ আহমদ প্রমুখ।
শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন জানান, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হবে। পাশাপাশি ইভটিজিংসহ সামাজিক অপরাধমুলক ঘটনা কমে যাবে।   

  • [১]