- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়

সু.খবর ডেস্ক
শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুক্রবার গলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রানের পাহাড় দাঁড় করায় শ্রীলংকা। দলের পক্ষে কুশল মেন্ডিস ৮৬, উপল থারাঙ্গা ৭৯* এবং গুনাথিলাকা ৬০ রান করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও সলমন মীরের দুর্দান্ত শতক এবং সিকান্দার রেজা ও শন উইলিয়ামসের অর্ধশতকে ভর করে ৪৭ দশমিক ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে সফরকারীরা। মীর ১১২, রেজা ৬৭*, উইলিয়ামস ৬৫ এবং ম্যালকম ওয়ালার ৪০* রান করেন।
৫ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

  • [১]