- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার তাহিরপুরের যাদুকাটা নদীর পাড়ে মন্দির প্রাঙ্গণে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল কে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (অব:) ব্যাংকার অদ্বৈত রায়।
সভায় জানানো হয়, আগামী এক মাসের মধ্যে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি তাহিরপুরের যাদুকাটায় পণতীর্থ গঙ্গাস্নান উৎসবের আয়োজন করে থাকে।

  • [১]