- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীশ্রী কৃষ্ণচরণ গোম্বামীর তিরোভাব তিথি স্মরণে অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্ত্তন আজ

স্টাফ রিপোর্টার
শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীলনারায়ণ বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় বংশোদ্ভুত সিদ্ধ মহাপুরুষ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ কৃষ্ণচরণ গোম্বামী গুরুজীউর তিরোভাব তিথি স্মরণে অষ্টপ্রহর ব্যাপী লীলা মহোৎসব শুরু হচ্ছে আজ।
এ উপলক্ষে আজ শুক্রবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা মহোৎসবে কীর্ত্তন পরিবেশন করবেন দোয়ারাবাজার উপজেলার রাধামাধব সম্প্রদায়ের শ্রী বনমালী দাস, কালাচাঁদ সম্প্রদায়ের শ্রী রাজন চন্দ্র দাস, সিলেটের সুবল সম্প্রদায়ের শ্রƒ রিংকু চন্দ্র দাস, বালাগঞ্জের রাধা সুদর্শন সম্প্রদায়ের শ্রী সুমন বৈদ্য সহ বিশিষ্ট কীর্ত্তনিয়া দল। আগামীকাল শনিবার বেলা ১১টায় দধিভান্ড ভঞ্জন ও পূর্ণা অনুষ্ঠিত হবে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীহট্ট হরিসভার পরিচালনায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় সম্মাননা স্মারক প্রদান এবং রাত ৮টায় মহামহোৎসবের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে।

  • [১]