কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে শুক্রবার দুপুরে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিণাম সংকীর্ত্তন উদ্যাপন কমিটির ১৪২৩ বাংলার কীর্ত্তনের পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কৃষ্ণ রায় এবং ২য় পর্বের সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু। পুনর্মিলনী সভা পরিচালনা করেন বিমান কান্তি রায় এবং সাধারণ সভা পরিরচালনা করেন অ্যাড.গৌরাঙ্গ পদ দাশ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন নারায়ণ চক্রবর্তী। গত এক বছরের মধ্যে যাঁরা পরলোক গমন করেছেন তাঁদের আত্মার শান্তি কামনায় শোকপ্রস্তাব আনা হয় এবং তাঁদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায়ের পক্ষে রিপোর্ট পেশ করেন যুগ্ম সম্পাদক চন্দন প্রসাদ রায়। সাধারণ সম্পাদকের প্রতিবেদনে জানানো হয়, ১৪২৩ বাংলা সনের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনে সর্ব মোট আয় হয়েছে ৯ লাখ ৬৮ হাজার ২৪৫ টাকা, ব্যয় হয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ৫৭৮টাকা ও উদ্বৃত্ত হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৬৬৭ টাকা।
পুনর্মিলনী ও সাধারণ সভায় বক্তব্য রাখেন অ্যাড. স্বপন কুমার দেব, নৃপেশ তালুকদার নানু, দিপক ঘোষ, গৌরাঙ্গ চক্রবর্তী, জয়ন্ত রায়, কাজল দে, বিকাশ কান্তি দে বাবুল, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, রমেন্দ্র তালুকদার অনু, বিজয় তালুকদার বিজু, অ্যাড. প্রণব কান্তি দাশ নিলু, অ্যাড. রাধারাকান্ত সূত্রধর, চন্দন দাশ, ঝন্টু তালুকদার প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ, রমেন্দ্র কুমার দে, অ্যাড. রমেন্দ্র কুমার তালুকদার, অ্যাড. পরিতোষ রায়, বিকাশ কান্তি চৌধুরী, রবি দেব, দিপন চৌদুরী, যতীন্দ্র বণিক, সুভাষ রায়, মানব চৌধুরী, প্রভাত শর্ম্মা, বিনোদ রঞ্জন তালুকদার, বিমল বণিক, জ্যোতি ভূষণ রায় তালুকদার, সলিল রায়, জিতেশ বণিক, মঙ্গল রায়, বিভাষ দে, যতীন্দ্র মোহন তালুকদার, চঞ্চল কুমার লোহ, মাখন লাল শর্ম্মা, বকুল তালুকদার, নবেন্দু তালুকদার, প্রদীপ চৌধুরী আঁচল, প্রদীপ দাশ, কনক তালুকদার, শংকর বণিক, সিতাংশু এষ চৌধুরী চিনু, গোষ্ট আচার্য্য সিদ্ধার্থ এষ, বিপ্লব তালুকদার, সরোজ চক্রবর্তী, জগন্নাথ রায়, জয়ন্ত বণিক, বিধান দাশ, সুমন সাহা, কালু কর্মকার, সুজিত দেব, পরিমল তালুকদার, অরুণ তালুকদার, স্বপন দাশ, চন্দন কর্মকার, কার্তিক রায়, বিশ্ব রায়, রতিশ গোস্বামী, নয়ন বর্মণ, নিরঞ্জন দাশ, লিটন সরকার, অ্যাড. অশোক গোস্বামী, অমর দাশ, রাজগোবিন্দ চক্রবর্তী, রুপক দেব, রাজিব রায়, রনি দেব, রতন বণিক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১৪২৪ বাংলার (২০১৮ ইং) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের জন্য সভাপতি পদে সন্তোষ রায় সন্তুকে ও সাধারণ সম্পাদক পদে বিমান কান্তি রায়কে নির্বাচিত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)