- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ কমিটির পুনর্মিলনী

শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন কমিটি সুনামগঞ্জ (১৪২৬—২৭ বাংলা) হরিনাম সংকীত্তর্ণের পুনর্মিলনী ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন কীত্তর্ন কমিটির সভাপতি স্বপন দেব এবং সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যাড. মলয় চক্রবত্তর্ী রাজু। সভা পরিচালনা করেন কীত্তর্ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার ধর। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন স্বপন কুমার দাশ। এরপর বিগত এক বছরের মধ্যে প্রয়াত সনাতন ধর্মাবলম্বীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও অসুস্থ ভক্তবৃন্দের সুস্থতা কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন অ্যাড. বিশ্বজিত চক্রবত্তর্ী, অ্যাড. বিমান কান্তি রায়, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, চঞ্চল কুমার লোহ, রমেন্দ্র তালুকদার অনু, স্বপন কুমার দাশ, শংকর বণিক।
সভায় সাধারণ সম্পাদক অ্যাড. অনুপ কুমার ধর সম্পাদকীয় রিপোর্ট ও আয় ব্যায়ের হিসাব পেশ করেন। এছাড়াও সভায় ১৪২৮ বাংলা সনের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীত্তর্ণ উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি পদে দেবাংশু তালুকদার বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে রাহুল দে পাপলু’কে নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। সভায় বিভিন্ন ধর্মীয় সংঘঠনের নেতৃবৃন্দ ও ভক্তমন্ডলী উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]