সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা বাড়ি পরিচালনা কমিটির এক সাধারণ সভা গত শুক্রবার বেলা ১১ টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পরিচালনা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী ভানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তীর পরিচালনায় সভায় বিগত ৩টি পূজার হিসাব, ৩টি প্রকল্পে মন্দিরের গেট নির্মাণ, নলকুপ, ট্যাংকি স্থাপন, মন্দিরের দেওয়াল পুনঃ নির্মাণের আয়-ব্যয়ের হিসাব সর্ব সম্মতিতে অনুমোদিত হয়। ব্যাংকের টাকা দিয়ে মন্দিরের কাজ শুরুর জন্য উপ কমিটিতে আরও ৬ জন সদস্য নির্বাচন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ধুর্জটি কুমার বসু, যোগেশ্বর দাস, দীপক ঘোষ, অভিজিৎ চৌধুরী, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সন্তোষ পুরকায়স্থ, অরুন দে, বিনয় তালুকদার, সরোজ চক্রবর্তী, রতœাংকুর দাস, বিমান কান্তি রায়, ঝুন্টু তালুকদার, প্রদীপ কুমার দাস, বিধান চন্দ্র দাস, জ্যোতিরিন্দ্র চৌধুরী, সত্যজিৎ দাস, প্রভাকর চক্রবর্তী, অনুপ চৌধুরী, গৌরাঙ্গ বণিক, তাপস দাস, লিটন দেব, অনিমেষ পাল ভানু, নির্মল ভট্টাচার্য, চঞ্চল কুমার লোহ, মিন্টু চৌধুরী, অমল চৌধুরী হাবুল, মরেন ভট্টাচার্য, বিমল কৃষ্ণ দাস, মিটুন রঞ্জন দাস, সৌরখ সরকার, বিভাস দেব, কানু পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, নুপুর চৌধুরী, ছন্টু ভুষন সরকার, অপুন কান্তি চক্রবর্তী, রাজন শ্যাম ও সনৎ কুমার দাস প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)