- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী

স্টাফ রিপোর্টার
হাওর রক্ষা বাঁধ নির্মাণে চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিভিন্ন ক্যাটগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী (বাবুল)। করুণা সিন্ধু চৌধুরী বাবুল জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক।
এছাড়াও হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় ইউএনও অব দি ইয়ার-২০২০ হয়েছেন শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মুক্তাদির হোসেন, হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, কোভিড-১৯ মোকাবেলায় এবং জনসেবায় চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্টাফ অব দি ইয়ার-২০২০ হয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রেজওয়ানুল হক রাজা, হাওর রক্ষা বাঁধের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হয়েছেন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বনিক ।

  • [১]