- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শ্রেষ্ঠ শিক্ষক হলেন মিজানুর রহমান তালুকদার

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান তালুকদার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার হাতে পুরস্তার তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মো. মিজানুর রহমান তালুকদার ২০০৪ সালে সুনামগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে শান্তিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। ২০১৮ ও ২০১৯ সালে উপেজলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য মিজানুর রহমান তালুকদার জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ আব্দুর রশিদ তালুকদার ও মাতা আলফাতুন নেছার জ্যেষ্ঠ পুত্র।

  • [১]