জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ। এছাড়াও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহিম।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম গোলাম কিবরিয়া তাপাদার অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার এর হাতে ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি