স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী। অধ্যক্ষ জুনাব আলী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। উপজেলা ও জেলা পর্যায়ে বাছাইপর্ব শেষে গত ১৩ই সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিলেট বিভাগের ৪ জেলার ৪ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় জুনাব আলী সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন।