- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ষাটের দশকের তুখোর রাজনীতিক গুলজার আহমদ আর নেই

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের সংগঠক, ষাটের দশকের তুখোর ছাত্রনেতা জননেতা গুলজার আহমদ আর নেই। মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০
বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের এই সাবেক ছাত্রনেতা ছাত্র রাজনীতিতে ছাত্র ইউনিয়ন এবং পরে ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জেলাব্যাপি ত্যাগী এবং সৎ রাজনীতিক হিসাবে পরিচিত ছিল তাঁর। শেষ বয়সে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নিস্ক্রিয় হয়ে পড়েন।

  • [১]