স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমের বিরুদ্ধে আনা অভিযোগের পুন:তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার সকালে হবিগঞ্জের জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাবুদ্দিন পুন:তদন্ত করেন। এ সময় তিনি স্থানীয় এলাকাবাসী, স্কুলে কর্মরত অন্যান্য শিক্ষিকা, অভিযোগকারী ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচলনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
তদন্তকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন জানান, তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
উল্লেখ্য, প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমের অপসারণের দাবিতে একই স্কুলের ১২ শিক্ষিকা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রথম দফা তদন্ত করেন জামালগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নুরুল আলম ভুইয়া। কিন্তু অভিযুক্ত প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম পুন:তদন্তের দাবি করায় বুধবার পুন:তদন্ত করেন হবিগঞ্জের জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাবুদ্দিন।