বাদাঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বি, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, কৃষক, শ্রমিকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য জয়নাল
আবেদীন কলেজের কতিপয় শিক্ষক বাদাঘাট ডিগ্রি কলেজটির জাতীয়করণের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা শুরু করেছেন। প্রেস বিজ্ঞপ্তি