- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সংকটময় পরিস্থিতি উত্তরনে শেখ হাসিনার ভূমিকা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে’

ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের যে কোন সংকটময় পরিস্থিতি উত্তরনে শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। বিগত দিনে বন্যার পানিতে ফসলহারা ভাটি অঞ্চলের কৃষক ও জেলে পরিবারকে এবং পরবর্তি ফসল ঘরে তোলা পর্যন্ত খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। করোনা মহামারী সৃষ্টির পর থেকেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে আসছে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকেও দেয়া হচ্ছে আর্থিক অনুদান।
এছাড়া সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রীর প্রণোদনা এবং অসহায় মানুষকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ অসহায় মানুষের মাঝে পৌঁছে দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা দ্বারাই দেশবাসীর কল্যাণে এসব সাহসী কাজ করা সম্ভব।
মঙ্গলবার সকালে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণী অনুষ্ঠানে ট্যাগ অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, আব্দুল হামিদ মেম্বার, জলাল উদ্দিন মেম্বার, স্থানীয় নূর উদ্দিন, আমির আলী, আব্দুছ ছালাম, আমেরতল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপপতি শিপলু আহমদসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।
পরে এমপি মানিক ছাতক সদর ইউনিয়নের বাউসা এলাকায় সুরমা নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইউপি সদস্য আব্দুল মালিক, মখসুদূল হাসান আতর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রঞ্জন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]