স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ।
এর আগে আলোচনা সভায় হিন্দু সুরক্ষা আইন সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা কোনো আবদ্ধ জনগোষ্ঠী নই। মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য আমরা আইন করবো। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। যদিও আমরা অস্বীকার করি না। বাস্তবিক কারণে আমাদের এটি ব্যবহার করতে হয়। সংখ্যালঘু সংখ্যাগুরুা বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। আইন কানুন যা হবে সময়ের তালে তালে পরিবর্তন হবে।
এছাড়াও আগামী মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সম্ভবনা
রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমি আশা করছি আগামী মাস থেকে জিনিসপত্রের দাম কমবে। এর কিছু চিহ্ন দেখছি। চাল, তেল, লবণ, ডালের দাম প্রথম যেভাবে তড়তড়িয়ে বাড়ছিলো এখন সেরকম আর বাড়ছে না। বিশ্ব বাজারে এই সকল জিনিসপত্রের দাম নামছে। এই ঢেউ আমাদের এখানে লাগতে একটু সময় লাগে। এজন্যই আমার বিশ্বাস আগামী মাসে এগুলো কমে যাবে।
কেন্দ্রীয় কালীবাড়ী নাট মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. স্বপন কুমার দাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, উপদেষ্টা মন্ডলির সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শীলা বসু, সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সুনামগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রণব কান্তি দাস নীলু, সুনামগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আঁচল, সুনামগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন কুমার দাস, সুনামগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তু, সুনামগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সুনামগঞ্জ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অনুপ কুমার ধর।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জেলা ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা, ৭টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত ৮টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, রাত ১০.১ মিনিটে পরমেশ^র ভগবান শ্রীকুষ্ণের মঙ্গল ঘট স্থাপন, রাত ১২.০১ মিনিটে বৈদিক স্ত্রোত্র পাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন এবং রাত ১২.৫ মিনিটে পুষ্পাঞ্জলি অর্পণ এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। শনিবার সকালে নন্দ উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এদিকে শুক্রবার বিকেল ৫টায় পরিকল্পনা মন্ত্রী জগন্নাথপুর পৌর এলাকার মোমিনপুরে মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, তেল. গ্যাস আল্লাহ সৌদি-কুয়েতকে দিয়েছেন। আমাদের দেননি। আমাদের দিয়েছেন কোটি কোটি শ্রমিক। এসব শ্রমিক পৃথিবীজুড়ে কাজ করে অর্থ আয় করছে। তাঁদের আয়ে আমরা উন্নয়নে এগিয়ে যাচ্ছি। মন্ত্রী বলেন. বৈশ্বিক পরিস্থিতির কারণেদেশও গত এক মাস যাবত কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এসব আমরা লুকাইনা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাহসী মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ধীরে ধারে এসব সমস্যা সমাধান করে এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সবচেয়ে সমস্যায় আছে দেশের নিন্ম আয়ের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য কাজ করছেন মাসখানেকর মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেটে যাবে। এরই মধ্যে ডলারের দাম তেল. চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম কমলে শুরু করেছে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন. একটু মহল দেশে নানা কুৎসা রটাচ্ছে, একবার বলে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরেকবার বলে ডলারের দাম বেড়ে আসমান ফেটে যাচ্ছে।
মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর চেয়ারম্যান যুক্তবাজ্যপ্রবাসী ফরিদ নাবির এর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন. সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।