জগন্নাথপুর অফিস
অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীতে জেলায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পূর্বা দে। জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পূর্বপূর্বা ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক কান্তি দে ও ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পি দে এর ছোট মেয়ে। সে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে। গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় অনলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ফলাফেেল সে সকলের আশীর্বাদ ও দোয়াপ্রার্থী।