ছাতক প্রতিনিধি
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুরে কেএনআরএ ইংলিশ স্পোকেন ক্লাবের উদ্যোগে যুক্তরাষ্ট্র ন্যাশনাল বিটা ক্লাবের ক্ষুদে প্রেসিডেন্ট কাজী আরিয়ানা মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে মৈশাপুর বাজারে ক্লাব কার্যালয়ে ক্ষুদে এ নেত্রীকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথি এ দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠা ইংলিশ স্পোকেন ক্লাবের শিক্ষার্থীদের ইংলিশ শিক্ষার আগ্রহ ও উন্নতি দেখে ক্লাব ও ক্লাবের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইংলিশ ভাষায় ঘন্টাব্যাপী তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে সাধারণ শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীকে ইংলিশে পারদর্শী হওয়া প্রয়োজন।
ক্লাব প্রেসিডেন্ট কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, ক্লাবের প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, ক্লাবের উপদেষ্টা হাজী সামছুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, মাজহারুল হক জামিল, নোয়াগাঁও আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. কামাল উদ্দিন, রেজাউল করিম পলাশ, সাবেক মেম্বার আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী বেলাল আহমদ, সুজন মিয়া, নুর উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী মুনতাহা।
এছাড়াও বক্তব্য রাখেন, ক্লাবের শিক্ষার্থী আক্তার হোসেন, ইকবাল হোসেন অপু, এনামুল হক, হাসান আহমদ, মুক্তা বেগম, রাজ উদ্দিন, লিমা জান্নাত শ্যামা, নাজহাত জান্নাত সীমা, মাসরুবা জান্নাত, কাজী নাজিম উদ্দিন পলাশ, সাদিকুর রহমান শুভ, পাবেল তালুকদার, ইব্রাহিম আহমদ, তুহিন মিয়া, লাহিন মিয়া, তারেক আহমদ প্রমুখ।