- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংবর্ধনা

জগন্নাথপুর অফিস :  জগন্নাথপুর নার্সারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন,‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। একটি সুশিক্ষিত সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শিশুদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ ব্যাপারে শিক্ষক অভিভাবকদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্দরেরর জগন্নাথপুর নার্সারি স্কুলের পঞ্চমশ্রেণীর সমাপনী ছাত্র ছাত্রীদের এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকারের পরিচালনায়   অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ  কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও.বদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নার্সারি স্কুল পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হাসান সুনু প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও.বদরুল ইসলাম।

  • [১]