- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাবের ২য় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দোজা মার্কেটে জেলা সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাব কার্যালয়ে জেলা সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক সুনামগঞ্জে খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, চ্যানেল টুয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি এআর জুয়েল, সাংবাদিক আশিকুর রহমান পীর, আল আমিন, সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কেন্টু বর্মন সেন্টু, কার্যনির্বাহী সদস্য এনামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাবের অর্থ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য শাহ আলম, কামাল মিয়া, আল আমিন, মুমিন মিয়া, বাবুল আহমদ, আজিম উদ্দিন, সামাউন আহমদ।
আলোচনা সভায় বলেন,‘পত্রিকার একটি অংশ সংবাদ পরিবেশক ও হকার্স ক্লাব। তাদেরকে অবহেলা করা উচিত নয়। কারণ তারা প্রতিদিন পাঠকের হাতে স্থানীয় ও জাতীয় পত্রিকা পত্রিকা পৌছে দেন। তাই হকারের প্রতি সবাইকে সহানুভূতিশীল থাকতে হবে।

  • [১]