- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সংবাদপত্র পরিবেশক ক্লাবের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাব ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেন্টু বর্মণের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, হাওর অঞ্চলের কথা সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, আমাদেরসময় জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, নিউজ-২৪ জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, চ্যানেল এস প্রতিনিধি আকরাম উদ্দিন, শিক্ষক নেতা মো. রুহুল আমিন, সাংবাদিক সোহানুর রহমান, সুনামগঞ্জের সংবাদপত্র পরিবেশক ও হকার্স ক্লাব’এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ জুয়েল, সদস্য ফারুক আহমদ, হাম্মাদ মিয়া, সুবিনয় দাস, আক্তার হোসেন বিজয়, রানু দাস, শামায়ুন কবির, নুর হোসেন সুমন প্রমুখ। পরে কেক কাটেন অতিথিরা।

  • [১]