স্টাফ রির্পোটার
ব্রেইন টিউমার আক্রান্ত আদর্শ শিক্ষা নিকেতনের স্ট্যান্ডার্ড- টু এর মেধাবী ছাত্র রুদ্র তালুকদারের জীবন বাাঁচাতে কনসার্টের আয়োজন করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। শনিবার সন্ধ্যায় পৌর চত্ত্ব¡রে রুদ্রের জন্যে গানে গানে চিকিৎসার টাকা সংগ্রহ করেন তারা।
সাংস্কৃতিকর্মী সামির পল্লবের সঞ্চালনায় কনসার্টে সংগীত পরিবেশন করেন শিল্পী সোহেল রানা, নিখিল পুরকায়স্থ, শামীম আহমদ, সেলিম আহমদ, সুমাইয়া, সুষেন চন্দ, পৃথা দেব, জেলী দাস, মাকসুদুর রহমান দিপু, দিপংকর, হীরা, ঝলক, সায়েম প্রমুখ।
মনির সাউন্ড সিস্টেম এর স্পন্সরে ও কালচারাল ফোরামের সহযোগীতায় শিশু শিক্ষার্থী রুদ্রের সহায়তায় সমাজের সকল এগিয়ে আসার আহবান জানিয়ে কনসার্ট শুরুর আগে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. অমিয়াংশু চৌধুরী অলক, মন্তোষ কুমার চন্দ, ওয়ালটনের এরিয়া ম্যানেজার সানুওয়ার হোসেন ।
উল্লেখ্য, চিকিৎসকদের তথ্যমতে রুদ্রের চিকিৎসায় প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। যা গাড়ীচালক পিতা নিতেশ তালুকদারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব। তাই রুদ্রের জীবন বাঁচাতে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনের আর্থিক সহযোগিতা কামনা করেন তারা। রুদ্রের চিকিৎসা সহায়তায় সামাজিক ও সাংস্কৃতিকর্মীর ব্যানারে শহরের তরুণদের একটা অংশ টাকা সংগ্রহ করতে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এখনও পর্যন্ত তারা ২লক্ষ ৯৬ হাজার টাকা রুদ্রের পরিবারে হাতে দেয়া হয়েছে বলে জানান চিকিৎসা সহায়তা সংগ্রহের অভিযানে অংশ নেয়া সংস্কৃতিকর্মীরা।
এদিকে মাথায় টিউমার রোগে আক্রান্ত শহরের আর্দশ শিশু শিক্ষা নিকেতন স্ট্যান্ডার্ট টু’র ছাত্র রুদ্রের চিকিৎসার জন্য বরুণ রায় স্মৃতি টাস্ট্রের পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থ সহয়তা দেয়া হয়েছে।
শনিবার বিকালে শহরের শিল্পকলা একাডেমীতে রুদ্রের চিকিৎসা তহবিলের সমন্বয়ক অ্যাড.এনাম আহমদের কাছে এই অর্থ সহায়তা তুলে দেন টাস্ট্রের সভাপতি নারী নেত্রী শিলা রায় ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, ডা. সালেহ আহমদ আলমগীর, অঞ্জন দে, অ্যাড. প্রসেনজিৎ দে, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।