স্টাফ রিপোর্টার
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সরকারি সফরে সুনামগঞ্জে আসছেন আজ শনিবার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মোহাম্মদ আলতাফ হোসেন। সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান তাঁর সফরসঙ্গী হবেন।
সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জগন্নাথপুর উপজেলায় রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ও স্থানীয় সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকাল ৩টায় দিরাই উপজেলায় শাহ আব্দুল করিমের সমাধিস্থল পরিদর্শন করবেন তিনি।
এদিকে বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।