স্টাফ রিপোর্টার
সহকারি প্রকৌশলী অমিয় চক্রবর্তীকে সভাপতি ও উপ-সহকারি প্রকৌশলী মো. ইকবাল আহমেদকে সাধারণ সম্পাদক করে সড়ক ও জনপথ বিভাগের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার বিকালে সড়ক ও জনপথ বিভাগের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জেলা কার্যনির্বাহী
কমিটি গঠনের লক্ষ্যে জেলা শাখার উদ্যোগে সওজের বিভাগীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সওজ সুনামগঞ্জ সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী অমিয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সওজ ছাতক সড়ক উপ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. ইকবাল আহমেদের পরিচালনায় জেলা শাখার সদ্য বদলীকৃত সদস্যগণের বিপরীতে নতুন সদস্যগণকে নিয়ে সর্বসম্মতিক্রমে ২০১৭-২০১৮ সালের সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সওজ সুনামগঞ্জ সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী অমিয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সওজ ছাতক সড়ক উপ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. ইকবাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সওজ ছাতক সড়ক উপ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, অর্থ সম্পাদক সওজ ছাতক সড়ক উপ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক সওজ ছাতক সড়ক উপ বিভাগের উপ সহকারি প্রকৌশলী মো. মো. সাইফুল ইসলাম।