- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সকলে উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে-পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে লালপুর-পলিরচর গ্রামের ৫শ’ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্ত সড়কের পাকাকরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে লালপুর গ্রামে প্রধান অতিথি হিসাবে সড়কের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর-পলিরচর সড়কের পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। এখন সড়কে চলাচলে মানুষের ভোগান্তি কমেছে। এই গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য যুক্তরাজ্য সফরকালে আমাকে এই এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আমির হোসেন তালুকদার বার বার অনুরোধ করেছিলেন, যেন দেশে ফিরে এই সড়ক পাকাকরণের ব্যবস্থা করি। এই এলাকার মানুষও আমাকে বার বার স্মরণ করিয়ে দিয়েছেন সড়কের পাকাকরণের বিষয়টি। এই জন্য আমি গুরুত্ব দিয়ে দ্রুত উন্নয়ন কাজের ব্যবস্থা করেছি। এই ইউনিয়নের অন্যান্য স্থানের উন্নয়ন কাজও খুব দ্রুত করা হবে।
এমপি মিসবাহ বলেন, লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও থেকে মোল্লাপাড়া ইউনিয়নের শান্তিপুর বাজার এবং কুরবাননগর ইউনিয়ন হয়ে আমবাড়ি পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ হচ্ছে। এই সড়ক নির্মাণ হলে ৩ ইউনিয়নের মানুষের জীবনমানের উন্নয়ন হবে। সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। সিলেটে সহজে ও কম সময়ে পৌঁছা যাবে। এতে সুনামগঞ্জ শহরের যানজট অনেকটা কমে আসবে।
তিনি আরও বলেন, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল রাস্তা-ঘাট তৃণমূলে উন্নয়ন করেছি। আরও উন্নয়ন হবে। কিছুদিনের মধ্যে তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাদুকাটা নদীর সেতুর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হবে। কারেন্টের বাজার এলাকা থেকে সড়কের উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কাজ শুরু করবে। এ ক্ষেত্রে সকলে মিলে সকল স্থানের উন্নয়নে সহযোগিতা করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির।
জাপা নেতা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাপা’র সদস্য সচিব আব্দুল কাদির, জাপা নেতা আব্দুল কদ্দুছ, শামীম আহমদ, জামাল উদ্দিন, মিন্টু আহমদ, ফতেহপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, লালপুর গ্রামের লন্ডন প্রবাসী আমির হোসেন তালুকদারের ভাই মাও. মোশারফ হোসাইন, গ্রামের মুরব্বী মো. ইব্রাহীম আলী, মাও. হাবিবুর রহমান, শিক্ষার্থী সুহানুর রহমান ও ইয়াছিনুল হক।

  • [১]