স্টাফ রিপোর্টার
জেলা-উপজেলার সকল সরকারি দপ্তরের নিজস্ব ফেইসবেুক পেইজ খোলার নির্দেশ দেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জের জেলা ও সকল উপজেলার সকল দপ্তরে কর্মকর্তাকে দ্রুত অফিসিয়েল
ফেইসবুক পেইজ খোলা ও জেলা প্রশাসকের ফেইসবুক পেইজের সাথে সংযুক্ত করার নির্দেশ দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে দেশের জেলা-উপজেলা প্রশাসনের নিজম্ব ফেইসবুক পেইজ খোলে প্রশাসনিক সকল কর্মকান্ডসহ সরকারের উন্নয়ন কাজ জনগণের সামনে তুলে ধরা।’
সোমবার দুপুরে জেলা আইসিটি বিষয়ক কমিটি ও জেলা ইনোভেশন টিমের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাসিক আইসিটি ও ইনোভেশন সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ও ইনোভেশন টিমের কর্মকর্তা সহকারি কমিশনার মনিরুল হাসান।