- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সকাল ৬টার আগে ঘর থেকে বের হলে ব্যবস্থা

সু.খবর ডেস্ক
করোনাকালীন সরকারি ছুটির দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার এই প্রজ্ঞাপনেই সংশোধনী আনা হয়।
সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময়ে ঘরে থাকার জন্য বলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া প্রিন্ট গণমাধ্যমের পাশাপাশি ইলেকট্রনিক গণমাধ্যমও ছুটির আওতামুক্ত বলে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিধি-৪) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস রোগ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ, ১ ও ৫ এপ্রিল প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ১৫ থেকে ১৬ এপ্রিল ও ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল ও ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন নিম্ন বর্ণিত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে-

  • [১]