- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সচেতনতামূলক লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার সচেতনতা মুলক লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান,
আ.ত.ম মিসবাহ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. তারেক সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। সকালে শহরের পুরাতন বাসস্টেশন, আলফাত স্কায়ার, নতুন কোর্ট পয়েন্ট, পৌরবিপণী পয়েন্ট, জামাইপাড়া পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, মো. লুৎফুর রহমান, জাওয়াদ ইয়াছির, মো. সাজিদুর রহমান সাজু, মো. সানোয়ার আহমেদ, মারুফ আল মারজান, আসিফ মিয়া, হাসিবুর রহমান রিফাত, জুবেল আহমেদ, আবিদ হাসান সানী প্রমুখ।

  • [১]