- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সঞ্চয় সপ্তাহ’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বেলুন উড়িয়ে সঞ্চয় সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও আলোচনা সভা। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশ প্রমুখ।

  • [১]