- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সঠিক শিক্ষা না দেওয়ায় শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে : এইচটি ইমাম

সু.খবর ডেস্ক
সঠিক শিক্ষা না দেওয়ায় শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
তিনি বলেন, নামী অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পরিবেশ নেই। সিলেবাস ও পাঠদানে সঠিক শিক্ষা দেওয়া হয় না বলেই শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এইচ টি ইমাম এসব মন্তব্য করেন।
জঙ্গিবাদ নির্মূল করতে আলেম-ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার জন্য শিক্ষকদের ব্যর্থতাকে দায়ী করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিক্ষকরাই দায়ী। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেকটি শিক্ষকের পেছনটা দেখা উচিত এবং অন্যান্য ক্ষেত্রেও সব জায়গাতেও এখন আর খাতিরের সময় নাই। এখন আর এই প্রশ্রয় দেওয়ার আর কোনো সময় নাই। এই মওদুদীবাদের শিক্ষা যদি আমরা উৎখাত না করতে পারি তাহলে কিছুই হবে না।

  • [১]