- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সততা- পরের ধনে লোভ নেই এর্শাদ আলীর

সুহেল আহমদ
পরের ধনে লোভ নেই এর্শাদ আলীর। তিনি শহরে রিক্সা চালনা করে জীবিকা নির্বাহ করেন। তিনি  কুড়িয়ে পাওয়া ৫ হাজার টাকাসহ মানিব্যাগ প্রাপকের হাতে ফিরিয়ে দিয়ে নিজের নির্লোভ চরিত্রের পরিচয় দিয়েছেন। তার বাড়ি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে।
বুধবার রাত ৮টায় ম্যানিব্যাগের মালিক জজ আদালতের আইনজীবী সহকারী বিজন কান্তি দেব    
 দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে এসে জানান, সোমবার অফিস থেকে বাসায় ফিরছিলেন তিনি। বাসায় ফিরে কিছুক্ষণ পর প্যান্টের পকেটে নিজের মানিব্যাগ খুঁজে পাননি। তিনি চিন্তা করছিলেন অন্য কোথাও পড়েছে। এদিকে তাকে বহনকারী এর্শাদ আলী রিক্সায় মানিব্যাগটি কুড়িয়ে পান। তিনি ভাবতে থাকেন, মানিব্যাগটি কোর্ট এলাকার কারও হবে। তাই তিনি মানিব্যাগটি টাকাসহ আইনজীবী সমিতিতে জমা রাখেন্। আইনজীবী সমিতি মানিব্যাগ পাওয়ার বিষয়টি নোটিশবোর্ডের মাধ্যমে জানিয়ে দেন। এভাবেই বিজন কান্তি দেব তার হারিয়ে যাওয়া মানিব্যাগটি ফেরৎ পান।  বিজন এর্শাদ আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।   

  • [১]