কামরান আহমেদ
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, বাংলাদেশ এখন লেখা পড়ার দিকে এখন অনেক এগিয়ে, ছেলেদের সাথে মেয়রাও তাল মিলিয়ে প্রতি বছর পরীক্ষায় ভাল রেজাল্ট করছে, ছেলেরা যে কাজে অংশগ্রহণ করে সেখানে মেয়েরাও অংশগ্রহণ করতে পারে।
বৃহস্প্রতিবার দুপুরে সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা, নবীন বরণ, ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা।
এছাড়াও বক্তব্য রাখেন, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত আলী আহমেদ, ইলি রানী প্রমুখ।
আলোচনা সভার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।