- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের সহোদরা (১১)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সতীশের সূচনাকালের শিক্ষিকা প্রয়াত কিরণ বালা দে’র কন্যা সন্তান না থাকায় এই স্কুলে পরবর্তী প্রজন্মের কেউ পাঠ না নিলেও মধ্যম ছেলে-বৌ এই বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পাঠ নিয়েছেন এবং এই মধ্যম দম্পতির ক্ষেত্রে বিপরীত চিত্র লক্ষণীয় – যাঁদের ছেলে সন্তান নাই,  তিনজনই মেয়ে, তাঁরা হলেন স্বপন কুমার দেব ও সুদীপ্তা দেব শুভ্রা। ‘আমাদের সহোদরা’র আজকের আলোচনায় এই দম্পতির তিন মেধাবী কন্যা সম্পর্কে আলোকপাত করা হলো।
প্রাথমিক স্তর থেকে মেধার পরিচয় রেখে এগিয়ে চলা তিন কন্যার বড় জন পঞ্চম শ্রেণীতে সাধারণ গ্রেডে ও অন্যরা পঞ্চম ও অষ্টম উভয়টিতে টেলেন্টপুল বৃত্তি পেয়েছেন এবং অষ্টম শ্রেণীতে মেধা তালিকায় সিলেট বিভাগে উভয়েই সপ্তম স্থান লাভ করেছিলেন। প্রথম ও দ্বিতীয় জন স্বর্ণপদকও অর্জন করেছেন। এবার তাঁদের স্বকীয়তার প্রতি দৃষ্টিপাত করা যাক।
(১) পারমিতা সেন তিন্নি :- এস এস সি ২০০১। সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এইচ এস সি ২০০৩।        ফ্যাশন ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক। বিজিএমইএ, ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বি আই এফ টি),  ঢাকা।
 ফ্যাশন ডিজাইনার ও প্রডাক্ট ডেভেলাপার হিসেবে কয়েকটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফ্যাশন ও বায়িং হাউস, ঢাকায় পেশাজীবী হিসেবে অভিজ্ঞ এই কন্যা বর্তমানে কানাডা প্রবাসী। একজন উঁচুমানের নৃত্যশিল্পীর খ্যাতি নিয়ে এগিয়ে চলা তিন্নির আর্কিটেক্ট স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে ছিমছাম, পরিপাটি ও সুখ-শান্তিময় পারিবারিক জীবন।
 জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ১৯৯৭। নৃত্যে শীর্ষ স্থান ছিনিয়ে গণপ্রজাতন্থ্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ পারমিতার শ্রেষ্ঠ সুখের স্মৃতির অন্যতম।
 নিজেদের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে শ্রদ্ধার সাথে লালন ও ধনী-গরীবের ব্যবধান ঘুচিয়ে সমতা সৃষ্টির প্রয়াসে ব্রতী হতে প্রজন্মের প্রতি প্রত্যাশা রেখেছেন।
 (২) পরমা দেব বন্যা :- এস এস সি ২০০৪, জিপিএ ৫ (গোল্ডন)।এইচ এস সি ২০০৬, জিপিএ ৫, হলিক্রস কলেজ,  ঢাকা।  এম বি বি এস ২০১২, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ। এম ডি (ডক্টর অব মেডিসিন), ভাইরোলজি – বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজে প্রভাষক হিসেবে পেশা শুরু। বর্তমানে স্কয়ার হাসপাতাল লিঃ, ঢাকা’র আবাসিক মেডিক্যাল অফিসার। পারিবারিক জীবনে ডাক্তার স্বামীসহ রাজধানী ঢাকাবাসী।
ছাত্রজীবনে হলিক্রসে পড়ার সময় অনুষ্ঠান উপস্থাপনা ও আবৃত্তি করে অনেক পুরস্কার ছিনিয়ে আনা বন্যা বহির্বিশ্বেও উক্ত বিষয়ে পারফরমেন্সে সুখ্যাতি অর্জন করেছেন। ভাল ফলাফলের জন্য স্থানীয় সমাজ ত্াঁকে স্বর্ণপদকে ভূষিত করে।
 শৈশবে প্রবল ঝড়-তুফানের রাতে পরিবারের সবাই একঘরে জড়ো হয়ে গল্প করে করে ঝড়-ঝঞ্ঝার সাথে অন্ধকারে ছাওয়া রাত্রির কালোরূপ উপভোগের স্মৃতি এখনো মনকে আবেগ তাড়িত করে – এমন সুখস্মৃতি বর্তমান বিচ্ছিন্ন আলাদাভাবে যার যার অবস্থানের কারণে হয়ে না ওঠার আফসেস নিয়েই  জীবনের সুখস্মৃতিটি লালন করে চলেছেন পরমা।
 পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মহানুভবতার প্রতি সজাগ থেকে পথ চলতে প্রজন্মের কাছে প্রত্যাশা রেখেছেন।
 (৩) প্রিয়াঞ্জনা দেব অন্যা :- এস এস সি ২০১১,জিপিএ ৫(গোল্ডেন)। এইচ এস সি ২০১৩ জিপিএ ৫, হলিক্রস কলেজ, ঢাকা। বর্তমানে ‘শিক্ষা ও গবেষনা’ বিষয় নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
 পেশায় ছাত্রী প্রিয়াঞ্জনা কবি সুফিয়া কামাল হল, ঢাকার আবাসিক শিক্ষার্থী।
 পরিবারের সবার উপস্থিতিতে নার্সং হোমে বড় বোন তিন্নির ছেলেটির জন্মের সময়ে সবাই মিলে সুখ অনুভবের সময়টি অন্যার পরম সুখ-স্মৃতি।
 বড়দের সম্মানের সাথে যথাযথ মর্যাদাদান ও দেশের গৌরবময় ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সামনে তুলে ধরার জন্য প্রকৃত ভূমিকা রাখতে সচেষ্ট থাকতে প্রিয়াঞ্জনা প্রজন্মকে আহ্বান জানিয়েছেন।
মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের গৌরবান্বিত আসনটি পূর্ণ থেকে পরিপূর্ণ রূপে সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখবে-এমন প্রত্যাশার সাথে অফুরন্ত শুভকামনা রইলো আজকের ত্রয়ী সহোদরার প্রতি।

  • [১]