- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের অহংকার (৬)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে প্রধান সড়ক সংলগ্ন বাড়িটির মালিক প্রয়াত আব্দুল গণি চৌধুরী ও প্রয়াত শামছুন্নাহার খাতুনের চার সন্তানের একমাত্র কন্যা নাহিদা বেগম চৌধুরী যিনি মুক্তা নামে শহরে পরিচিত। ১লা জানুয়ারী ১৯৫২ তে তাঁর জন্ম।  আজকের ‘আমাদের অহংকার’এর আয়োজন তাঁকে নিয়ে।
এই বিদ্যলয়ের ছাত্রী হিসেবে এস এস সি ১৯৬৭। সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচ এস সি ১৯৭১ এবং পি. টি. আই.  সুনামগঞ্জ থেকে সি. ইন-এড প্রশিক্ষণ গ্রহণ করেন ১৯৭২।
বালিকা বেলার স্মৃতি বিজড়িত সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন ১লা এপ্রিল ১৯৭৮। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ইংরজী ১ম পত্র ও ২য় পত্র, সমাজ পাঠ,  বিজ্ঞান ইত্যাদি এবং ৯ম-১০ম শ্রেণীতে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পাঠদান করতেন। শিক্ষিকা হিসাবে অতি অল্প সময়েই তিনি তাঁর ছাত্রীদের প্রিয় শিক্ষক হয়ে তাদের মনে শ্রদ্ধার আসন গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। ব্যক্তিগত সুশ্রী চেহারাটিও পঠন- পাঠনে আকর্ষণীয় ভূমিকা রাখত। ছাত্রীদের পরম মমতায় আগলে রাখাও তাঁর অন্যতম বৈশিষ্ট্য ছিল। মস্তিষ্কের জটিল রোগে গুরুতর অসুস্থতার কারণে ২০০৮ এর সেপ্টেম্বরে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন।
স্বামী নূরুর রব চৌধুরী ও দুই ছেলেকে নিয়ে  তিনি সুনামগঞ্জে পারিবারিক জীবন যাপন করছেন।
সুখের স্মৃতি হলো, “২০১৪ সালে ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষায় নাতনী মৌনতার ফার্স্ট গ্রেডে বৃত্তি পাওয়া। খবরটা শুনে আমার মনপ্রাণ আনন্দে ভরে উঠেছিল। আমি মনে করি মৌনতার      
 বৃত্তি পাওয়ার খবরের সময়টি আমার জীবনের সবচেয়ে সুখের, আনন্দের স্মৃতি।
সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে নিজদের সঠিক ভূমিকা রাখতে প্রজন্মের প্রতি তিনি প্রত্যাশা রেখেছেন।
শরীরিক সুস্থতা নিয়ে আাগামী দিনগুলি খুব ভাল কাটুক- কামনা রইলো। পরিশেষে জনাই বিন¤্র শ্রদ্ধা।

  • [১]