- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের সহোদরা (৪)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
বিদ্যুৎসাহী প্রয়াত দম্পতি মোহম্মদ মফিজুর রহমান চৌধুরী ও মোছাম্মৎ মজিদা খাতুন চৌধুরীর আট সন্তানের পাঁচ কন্যাই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জ মহাবিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। আজকের প্রতিপাদ্যে এই পাঁচ সহোদরাকে নিয়ে আলোকপাত করা হলো।
(১) সাদেকা খানম চৌধুরী :- ১৯৬৮ খ্রীঃ এস. এস. সি পাশ করার পর সংসার জীবনে প্রবেশ করেন। সেই থেকে সফল গৃহিনী হিসেবে পরিবারে অবস্থান নিয়ে কর্তৃত্ব করে চলেছেন।
দুই পুত্র ও এক কন্যার জননী বর্তমানে সিলেট শহরে জীবন যাপন করছেন। এবং তিন সন্তানকেই প্রকৃত শিক্ষাায় শিক্ষিত করেছেন। স্নাতক ডিগ্রীধারী দুইপুত্র তাদের বাবার ব্যবসার সাথে জড়িত হেেয় দায়িত্ব পালনে সচেষ্ট ও কন্যা স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর বি. এড প্রশিক্ষণ শেষ করেছে।
প্রথম দাদী হওয়ার অনুভূতিই তাঁর জীবনের সুখের স্মৃতি। সেদিনের নবজাতককে দেখামাত্র মনটা অন্যরকম আনন্দে ভরে উঠেছিল।
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশে কল্যাণ বয়ে আনবে, প্রজন্মের কাছে এটাই তাঁর প্রত্যাশা।
(২) সুফিয়া খানম চৌধুরী :- এসএসসি ১৯৭০ খ্রীঃ এবং এইচএসসি ১৯৭২ খ্রীঃ। বিয়ের পর যুক্তরাজ্যে প্রবাস জীবন শুরু। সেখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োজিত থেকে বর্তমানে অবসরে। চার সন্তানের জননী সুফিয়াকে রতœগর্ভা বলা হয়। কম্পিউটার প্রকৌশলী বড়পুত্র দায়িত্বশীল পেশায় নিয়োজিত। অপর দুই পুত্র উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ উদ্যোগে  
আলাদা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। একমাত্র মেয়ে সলিসিটরের দায়িত্বে নিয়োজিত।
একমাত্র মেয়েটি যেদিন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল সে দিনটিই তাঁর মানসপটে চিরঅম্লান – চিরসুখের স্মৃতিতে ভাস্বর।
নিজেকে সুযোগ্য হিসেবে গড়ে তুললে দেশকে আদর্শ দেশ হিসেবে গড়তে কোন সমস্যাই আসবে না। তাই বর্তমান প্রজন্মের কাছে তাঁর প্রত্যাশা, নিজ জীবনকে সুন্দর করে গড়তে সচেষ্ট থাকতে হবে।
 (৩) রেজিয়া খানম চৌধুরী :- ১৯৭৫ খ্রীস্টাব্দে এস.এস.সি পাশের পর সংসার জীবনে প্রবেশ এবং একজন আদর্শ সু-গৃহিনীর খ্যাতি নিয়ে এগিয়ে চলা রেজিয়া খাতুন চৌধুরী চার কন্যা সন্তানের জননী। সরকারী সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিবাহিতা সিলেটবাসী  বড় কন্যা আইনজীবী হিসেবে কোর্টে প্র্যাকটিস করছেন। উদ্ভিদ বিদ্যায় অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী প্রবাসী ২য় কন্যা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানে পেশায় নিয়োজিত। স্নাতকোত্তর ডিগ্রীধারী ৩য় কন্যা সুগৃহিনী হিসেবে সংসার জীবন এবং ৪র্থ কন্যা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেছে।
নবজাতকের কান্নার ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পরিবেশে প্রথম নানী হওয়ার সুখ-স্মৃতিই তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ সুখের স্মৃতি।
(৪) সাজেদা খানম চৌধুরী :- এস.এস.সি, ১৯৭৬,  এইচ.এস.সি ১৯৭৮ এবং স্নাতক ১৯৮০।  সুগৃহিনী হিসেবে মৌলভীবাজারে সংসার জীবন যাপন করছেন। তিন পুত্র সন্তানের জননী সাজেদা খানম চৌধুরীর ১ম পুত্র ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন প্রকৌশলী, ২য় পুত্র বি.বি.এ অনার্স উত্তীর্ণ এবং উভয় পুত্র ‘রবি’-তে কর্মরত। ৩য় পুত্র বি.বি.এ অধ্যয়নরত।
পুত্রদের সাফল্যের দিনগুলির স্মৃতি, যেমন বড় পুত্রের সিস্টেম প্রকৌশলী হিসেবে ‘রবি’-তে যোগদান ও মেঝো পুত্রের এস.এস.সি-তে জিপিএ ৫ পাওয়া তাঁর গভীরতম সুখানুভূতিতে চিরস্মরণীয়।
নতুন প্রজন্ম যেন জঙ্গি ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে সহায়ক ভূমিকা পালনে সচেষ্ট থাকে, এটাই প্রজন্মের কাছে তাঁর প্রত্যাশা।
(৫) ফাতেমা খানম চৌধুরী :- এস.এস.সি ১৯৭৮, এইচ.এস.সি ১৯৮১, বি.এস-সি ১৯৮৩। মেধাবী হিসেবে প্রকৃত যোগ্যতা থাকা সত্বেও প্রাতিষ্ঠানিক পেশার চেেেয় বাস্তবধর্মী স্বাধীন জীবনই ত্াঁর বেশি পছন্দ। সুগৃহিনীর খ্যাতি নিয়ে দাপটের সাথে ফরিদপুরের রাজবাড়ি উপজেলার দীর্ঘকাল উপজেলা চেয়ারম্যান ছিলেন তার স্বামী। এক কন্যা ও এক পুত্রের এই জননীর কম্পিউটার প্রকৌশলী বিবাহিতা প্রবাসী কন্যাটি বর্তমানে ফিনল্যান্ডে এমএস অধ্যয়নরত এবং পুত্রটি ঢাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন বিভাগে সমাপনী সেমিস্টারে অধ্যয়নরত।
বর্তমানে তিনি রাজবাড়িতে আছেন।
দুই সন্তানের প্রতিটি সাফল্যই ফাতেমার জীবনের সুখের স্মৃতিতে ভাস্বর, ভবিযতেও অনুরূপ সুখস্মৃতি বয়ে চলতে প্রত্যাশী।
কখনোই যেন নৈতিক মূল্যবোধের অবক্ষয় না ঘটে, সেই সচেতনতা নিয়ে এগিয়ে চলবে – প্রজন্মের কাছে এটাই তাঁর প্রত্যাশা।
সফল মায়ের ভূমিকা পালনকারী পাঁচ সহোদরার জীবন নিজ সন্তানদের অধিক সফলতায় গৌরবময় ও নিরবিচ্ছিন্ন সুখ-শান্তিতে ভরা থাক কানায় কানায় এই কামনা রইলো।

  • [১]