- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদরের ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মুকশেদ আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, পলী উন্নয়ন কর্মকর্তা প্রীতিকনা দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা       
সুলেমান মিয়া, কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা লায়েছ মিয়া প্রমুখ।  
সংবর্ধনার জবাবে বিদায়ী অতিথি কাইজার মোহাম্মদ ফারাবী সুনামগঞ্জের মানুষের প্রশংসা করে বলেন,‘এখানকার মানুষের মন খুবই ভাল, তাঁদের কাজও ভাল। তাঁরা একে অপরকে সহযোগিতা করেন। একটি উপজেলাকে জানতে ও বুঝতে মোটামুটি ১ বছর সময় লেগে যায়। মানুষের সহযোগিতায় আমি অল্প সময়ে উপজেলাকে জানতে পেরেছি। এখানকার সকল শ্রেণী পেশার মানুষ প্রশাসনকে সহযোগিতা করেন।’     

  • [১]