- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদরে ৯ জুয়ারী গ্রেফতার

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামড়ুীসহ ৯ জুয়ারী গ্রেফতার হয়েছে। শনিবার বিকালে ইনাতনগরের তৈয়বুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলো— উলুতুলু নোয়াগাঁও গ্রামের মৃত তালেবুল ইসলামের ছেলে জহিরুল, গুলেরগাও গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সামছু বড়পাড়া এলাকার সোল্লক মিয়ার ছেলে সোহেল মিয়া, তেঘরিয়ার মৃত আরজ আলীর ছেলে মোছদ্দর আলী, হাজীপাড়ার মৃত আশরফ আলীর ছেলে আজফর আলী, শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে মো. জাসদ মিয়া, ছাতক উপজেলার দিঘলী বেড়াজোর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রিয়াজ উদ্দিন, ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে সোহেদ আহমদ, দিরাই উপজেলার ভাটিয়ারগাঁও গ্রামের মৃত রাহাত উল্লাহর ছেলে সানু মিয়া।
এ সময় তাস, নগদ ৬১ হাজার ৬৮০ টাকা, ৫ প্যাকেট উঊজইণ সিগারেট, ১টি শীতল পাটি, ৩টি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]