- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর ইউসিসিএ’র এজিএম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বিআরডিবিভূক্ত সুনামগঞ্জ সদর ইউসিসিএর বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার পল্লী ভবনের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে শুরু হওয়া সভায় কেন্দ্রীয় সমিতির বিগত বছরসমূহের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রীতিকণা দে। বার্ষিক সাধারণ সভায় ২০১৬-১৭ সনের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট অনুমোদন করা হয়েছে। সমবায়ী প্রতিনিধিবৃন্দের পক্ষে সভায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুদুল ইষলাম, পৌর কাউন্সিলর আহমদ নূর প্রমুখ। সভায় বিগত দিনের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে সভাপতি সমবায়ী প্রতিনিধিবৃন্দের সহযোগিতা কামনা করেন। বার্ষিক সাধারণসভায় সুনামগঞ্জ সদর ইউসিসিএর সদস্য সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]