- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলার ইনাতনগরের রাস্তা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাত নগরের টুকেরবাজার আরএইচডি জয়নগর জিসি ভায়া রহমতপুর, ব্রহ্মোত্তর পর্যন্ত ১ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে (চেঃ ১৭০০মিঃ থেকে ২৭৮০মিঃ) রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এলজিইডি’র বাস্তবায়নে ও আইআরআইডিপি-২ প্রকল্পের এই রাস্তার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, গৌরারং ইউপি সদস্য জাহানারা বেগম, জাপা নেতা সৌকত আলী, মুসলিম জাহান, উসলাম উদ্দিন, সিরাজুল ইসলাম, সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান, ইনাতনগরের প্রবীণ মুরব্বি আব্দুল আওয়াল, নাইয়র মিয়া, আব্দুল আজিজ, আব্দুল মতিন প্রমুখ।

  • [১]