- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলার বেকার যুব নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
তৃণমূল পর্যায়ে বেকার যুব নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে সুনামগঞ্জ সদর উপজেলা নারী ফোরামের পক্ষ থেকে ১০ জন বেকার যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

  • [১]