- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলার ৯ ইউনিয়নে নৌকা চান ৪৫ জন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবন বৃত্তান্ত, ভোটার আইডি ও ৩ কপি ছবি জমা দিয়েছেন। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ৯ ইউনিয়নে ৪৪ প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়ে দলীয় প্রতীক পাওয়ার অনুরোধ জানিয়েছেন।
লক্ষণশ্রী ইউনিয়নে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ৫ জন দলীয় নেতা এরা হলেন- মো. আফতাব মিয়া, ওয়াহিদুর রহমান সুফিয়ান, ইয়াকুব বখ্ত বহলুল, ছাদিক মিয়া ও আনোয়ার মিয়া।
মোহনপুর ইউনিয়নে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ৩ জন দলীয় নেতা। এরা হলেন- মো. আব্দুর রশিদ, মো. মঈনুল হক ও নিজাম উদ্দিন।
মোল্লাপাড়া ইউনিয়নে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন- ৩ জন দলীয় নেতা। এরা হলেন- মো. আব্দুস সালাম, বকুল চন্দ্র দাস ও লন্ডন প্রবাসী আব্দুস সোবহান।
কোরবাননগর ইউনিয়নে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন- ৬ জন দলীয় নেতা। এরা হলেন- মো. শামসুদ্দিন, কুহিনুর আলম, মাহমদ আলী, আফজল আলী, জুনেদ আহমদ ও সুবাস চন্দ্র পাল।
কাঠইড় ইউনিয়নে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ৫ জন দলীয় নেতা। এরা হলেন- মো. লুৎফুর রহমান, আব্দুল মতিন, অ্যাড. বোরহান উদ্দিন, মো. নুরুজ্জামান, মো. আঞ্জব আলী ও কারী মো. শহিদুর রহমান।
জাহাঙ্গীরনগর ইউনিয়নে ৫ জন দলীয় নেতা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরা হলেন- মো. আব্দুল কাদির, মো. শাহিনুর আলম, মো. মুকশেদ আলী, মো. সাদিকুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম।
রঙ্গারচর ইউনিয়নে ৬ জন দলীয় নেতা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরা হলেন- মো. আবুল কালাম, মো. মিজান মিয়া, মো. সামাদ মিয়া, মো. আব্দুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ ও মো. আর্শাদ মিয়া।
গৌরারং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাবার জন্য ৩ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরা হলেন- মো. রেজাউল করিম, মো. হোসেন আলী, আব্দুল মছব্বির ও মো. ইয়ার লতিফ খান।
সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আশায় ৮ জন সম্ভাব্য প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এরা হলেন- মো. আব্দুস সাত্তার, মো. আমির হোসেন রেজা, মো. নাজিম উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো.আব্দুস সাত্তার ডিলার, মো. শেরুল মিয়া, মো. নিজামুল হক ও মো. জাকির হোসেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেন,‘গত তিন দিনে বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহীরা জীবন বৃত্তান্ত, ৩ কপি ছবি ও ভোটার আইডি জমা দিয়েছেন। ইউনিয়নগুলোর সভাপতি-সম্পাদক, উপজেলা কমিটির সভাপতি-সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি ও সম্পাদক এই তালিকা যৌথভাবে দেখার পর কেন্দ্রে পাঠানো হবে’।

  • [১]