স্টাফ রিপোর্টার
সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ১৫০জন সফল কৃষক ও কৃষাণীর মধ্যে ১০টি করে ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই চারা বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু সফল কৃষক ও কৃষাণীদের হাতে ফলের চারা তুলে দেন। সদর উপজেলার সফল কৃষাণী তালিবুননেছা, ফজলুল হক ও গুলজান বিবি বলেন, ‘আমরা মূল্যবান ফলের চারা পেয়েছি। এইসব চারার সঠিক যতœ নিলে কয়েক মাসেই গাছ বড় হয়ে ফল ধরবে। ফল পেতে হলে গাছের চারার সঠিক যতœ নিতে হবে। চারা গাছে পোকার আক্রমণ থেকে বাঁচাতে সঠিক ওষুধ ব্যবহার, আগাছা পরিষ্কার, নিয়মিত পানি দেয়া ও দেখাশোনা করতে হবে।’