জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ সদর উপজেলার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শিবলু আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামিয়ান তাপস, জাহির আলী খান, শামীম আহমদ, সদস্য নাজমুল হক, মানিক কাদরী, জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি