স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ)’র উদ্যোগে সোমবার দুপুরে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এর ক্ষতিকর দিক সম্বলিত ফেস্টুন সমূহ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর হাতে প্রচারণার পোস্টার তুলে দেন আরডিএসএ এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক সমূহ এবং ব্যাপক প্রচার-প্রচারণা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)