- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নতুনপাড়া শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সকল পূজা কমিটিকে নিয়ে এই মতবিনিময়   সভা অনুষ্ঠিত হয়।  
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রণব কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়ের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ধূর্যটি কুমার বসু, যোগেশ্বর দাস, বিকাশ রঞ্জন চৌধুরী, অ্যাড. বিশ্বজিত চক্রবর্তী, দেবব্রত দাশ, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, সুবিমল চক্রবর্ত্তী চন্দন, সুখেন্দু তালুকদার, কুমুদ রঞ্জন দাস, অমর চান দাস, জ্যোতির্ময় দাস, অরবিন্দ বিশ্বাস, অ্যাড. অঞ্জন ভৌমিক, মহিতোষ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দর্গোৎসব পালনের সিন্ধান্ত নেয়া হয় এবং সার্বিক সহযোগিতার জন্য জনপ্রতিনিধি ও প্রশসিনের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]