সুপ্রিয় রায় কে সভাপতি ও মোহাম্মদ আতাউর রহমান তালুকদার কে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের হাছননগরস্থ শিক্ষক সমিতি মিলনায়তনে এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সহকারী শিক্ষকগণ বেতন বৈষম্য দূরিকরণ ও দ্রুত পদোন্নতির দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা সহকারি শিক্ষক সমিতির আহবায়ক মো. হারুন রশিদ। প্রেস বিজ্ঞপ্তি