স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের বুলচান্দ উচ্চবিদ্যালয়ে এই নির্বাচন হয়। এতে সভাপতি পদে মো. ফররুখ আহমদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে
কে এম শামসুল আলম রাসেল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ২১ সদস্য বিশিষ্ট কমিটির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আকবর হোসেন ও মো. দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক আবদুস সামাদ, সাহিত্য ও প্রচার সম্পাদক জিয়াউর রহমান, তথ্যবিষয়ক সম্পাদক সুমন রায়, মহিলাবিষয়ক সম্পাদক আফসারী খানম শাম্মী, সদস্য উস্তার আলী, সুজিত কুমার দেবনাথ, নুরুজ্জামান, পিয়ারা বেগম, নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, সুলতানা বেগম। সদস্য পদে পরবর্তীতে আরও চারজনকে নেওয়া হবে।
নির্বাচনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. আবদুর রহমান, জেলা কমিটির সভাপতি মো. ইনছান মিঞা। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক সাইফুজ্জামান ও মো. কামরুজ্জামান।