স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ উদ্যোগে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি রুপন আহমদ, কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, মো. সজীব, মো. এনাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা জীবন তালুকদার, কাঠইর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, নিপেশ, রাহুল, অপূর্ব, কংকন, সুজন, সৌরভ, প্রানেশ প্রমুখ।